Main Menu

মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে জামায়াতের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর নৃশংস গনহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুস্টিত হয়।
সমাবেশে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- মায়ানমার (বার্মায়) মুসলমানদের উপর ইতিহাসের নৃশংসতম গনহত্যা চলছে। কিন্তু রহস্যজনক কারনে বরাবরের ন্যায় এবারও বিশ্ব মোড়লরা বার্মার নৃশংস বর্বর হত্যাযজ্ঞের ব্যাপারে নিরব রয়েছে। বার্মার নিরীহ মুসলমানদের উপর এমন বর্বর হত্যাকান্ডে কোন মুসলমান নিরব থাকতে পারেনা। সীমান্ত বন্ধ করে দিয়ে মায়ানমারের নির্যাতীত মুসলিম রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরন করা থেকে বাংলাদেশ সরকারকে বিরত থাকতে হবে। সরকার সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় নিশ্চিত করলে গোটা দেশবাসী সরকারকে সহযোগিতা করবে। বার্মায় মুসলিম গনহত্যার বিরুদ্ধে বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বকে স্বোচ্ছার হতে হবে।
নেতৃবৃন্দ বলেন- বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সুদুরপ্রসারী নানা ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। শান্তিতে নোবেল প্রাপ্ত অং সান সুচীর দেশে এমন বর্বর গনহত্যা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারেনা। গনহত্যা উস্কে দেয়ার দায়ে সুচীর নোবেল পুরস্কার প্রত্যাহার করতে বিশ্ব বাসীর প্রতি আহŸান জানান তারা। অবিলম্বে মায়ানমার সহ বিশ্বের নির্যাতীত মুসিলমদের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের প্রতি আহŸান জানান তারা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মাওলানা মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed