Main Menu

সিলেটে ৫ মেডিকেলে কালোব্যাজ ধারণ ও স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুজিবুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন এবং নিজ নিজ কর্মস্থলে কালোব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন বিপিএ সিলেট’র উদ্যোগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাক্ষ ও সিলেট বিএমএ সাধারণ সম্পাদক অধ্যাপক মোরশেদ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সবুর মিয়া, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এরপর নিজ নিজ কর্মস্থলে কালোব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করেন শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকরা।
একই প্রতিবাদে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থইষ্ট মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এর বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন সিলেট এর উদ্যোগে কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচী পালিত হয়।
স্মারকলিপিতে বলা হয় এধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে জোর দাবী জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিপিএ সিলেট শাখার সভাপতি অধ্যাপক এমএ মালিক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মনোজ্জির আলী, সিলেট মহিলা মেডিকেল কলেজ শিশু বিভাগের প্রধান অধ্যাপক এমএ মতিন, নর্থইস্ট মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মূসা এমএ কাইয়ুম, সহযোগী অধ্যাপক ডাঃ প্রভাত রঞ্জন দে, সহকারী অধ্যাপক ডাঃ সুলতানা বেগম, সহকারী অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক ডাঃ মাহবুবুর আলম, সহকারী অধ্যাপক ডাঃ যোগীন্দ্র সিংহ, ডঃ মিণাক্ষী চৌধুরী, ডাঃ তানজিনা চৌধুরী, ডাঃ ইমদাদুর রহমান, ডাঃ মিজানুর রহমান, পার্ক ভিউ মেডিকেল কলেজে শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ পিয়া বিশ্বাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed