মায়ানমারে গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মায়ানমারে সংখ্যালঘু মুসলিম গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল চৌমহনা চত্তরে অনুষ্ঠিত সমাবেশ থেকে মিয়ানমারে সে দেশের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের নৃশংস গণহত্যা, মসজিদ. বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, শুধুমাত্র মুসলিম স¤প্রাদায় হওয়ার কারনে জাতিসংঘসহ বিশ্ব সমপ্রদায় এ ঘটনায় যথাযত ভুমিকা পালন করছে না। এসময় বক্তারা মিয়ানমারে মুসলিম জনগোষ্ঠিকে রক্ষায় মিয়ানমার সরকারকে চাপ দিতে বিশ্বের সকল বিবেকমান মানুষদের সোচ্চার হওয়ার আহবান জানান।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed