তাহিরপুরে আবারও কয়লা আমদানী শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অর্থনৈতিক জোন খ্যাত বৃহৎ ৩টি শুল্ক বন্দর (বড়ছড়া, চারাগাঁও, বাগলী) দিয়ে দীর্ঘ দিন কয়লা আমদানী বন্ধ থাকার পর আজ বুধবার দুপুরে আবারও কয়লা আমাদানী শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার কয়লা আমদানি চালু হবে এমন খবর জানাজানি হলে ঐ সীমান্ত এলাকায় ৩টি শুল্ক বন্দরের সাথে জড়িত ৮ শতাধিক ব্যবসায়ী ও ৫০ হাজার শ্রমিকের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
শুল্ক বন্দর থেকে কাজের সন্ধানে শহরে চলে যাওয়া অনেক শ্রমিক খবর শুনে আবার এলাকায় ফিরে আসে। উৎসুক এলাকাবাসী অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে কয়লা আমদানী কখন হবে। অবশেষে দুপুরে কয়লা আমাদানী শুরু হলে সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। জানা যায়, ভারতের ডিমাহাসাও জেলার পরিবেশবাদী সংগঠন ডিমাহাসা ও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে গত ২০১৪ সালের ১৭ই এপ্রিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মেঘালয়ে সরকারের মেঘালয় পাহাড়ে অবৈধ ভাবে শত শত কোয়ারী তৈরি করে কয়লা খনন ও পরিবহন জীবনের নিরাপত্তা নেই এবং পরিবেশের ক্ষতির কারনে কয়লা কোয়ারী খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন।
গত ৬ই মে সংশ্লিষ্ট বিভাগের মুখ্য সচিব এ ব্যাপারে ঐ দেশের প্রতিটি জেলায় নির্দেশ জারি করে। এতে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। ফলে ১৩ই মে থেকে জেলায় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই মামলার জের ধরেই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তিনটি শুল্ক বন্দর (বড়ছড়া, চারাগাঁও, বাগলী) দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়। আর সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় । আমদানি বন্ধ হওয়ায় এর সাথে জরিত ৮ শতাধিক আমদানি কারক ও ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পরে। শ্রমিকদের মাঝে দেখা দেয় হাহাকার। কর্মহীন হয়ে অনেক শ্রমিক এলাকা ছেড়ে শহর মুখী হয়েছে কাজের সন্ধানে। বন্ধ থাকার মধ্যে গত ২্ বছরের মধ্যে রপ্তানি কারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লার রাজস্ব জমা দিয়ে ৩ মাস (এপ্রিল, মে ও জুন ২০১৫ইং) পরে এই সময় ৩ দফায় বাড়িয়ে গত ১৫মে পর্যন্ত (বিভিন্ন সময়ে নয় মাস) রপ্তানী পর্যন্ত আদালতের নিদের্শে উত্তলিত কয়লা রপ্তানী করার সুযোগ পায়।
তাহিরপুর উপজেলার কয়লা আমদানীকরক গ্রুপের সচিব রাজেশ তালুকদার, ব্যবসায়ী সুমন দাস, শংকর দাস, আশিষ দাস সহ অনেকেই জানান, মেঘালয় মাইন ওনার্স এসোসিয়েশনের দায়িত্বশীলরা আমাদের মঙ্গলবার জানিয়ে ছিলেন কয়লা আমদানী হবে। আজ বুধবার কয়লা আমাদানী শুরু হয়েছে। আমদানী বন্ধ থাকায় ব্যবসায় আমাদের প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে । আগামি ৩১ নভেম্বর পর্যন্ত কয়লা আমাদানী কার্যক্রম চলবে বলে জানান তারা।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed