Main Menu

সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছে হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

বুধবার ১১টা ৩৪ মিনিটে তিনি শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি হজরত শাহপরান ( রহ.) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের সদর দফতর ১১ ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।

নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে রওয়ানা হয়ে বিকাল ৪টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে সকাল ১১টায় তাকে বহনকারী বিমানের একটি ফ্লাইট (বিজি-১৬০১) ওসমানী আন্তর্াতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ জাতীয় ও্ স্থানীয় নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed