সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন। বুধবার সকাল ১১টায় তাকে বহনকারী বিমানের একটি ফ্লাইট (বিজি-১৬০১) ওসমানী আর্ন্তাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ জাতীয় ও্ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেন।
মাজার জিয়ারত শেষে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দফতরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।
Related News
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More
কোম্পানীগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যারRead More



Comments are Closed