Main Menu

মুক্তি পেলেন মাহমুদুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার বেলা ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান মাহমুদুর রহমান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

দুপুর ১ টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগরেই ছিলেন। গত সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্র ছাড়াও বিভিন্ন আইনে প্রায় ৭০টি মামলা হয় বিগত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহমুদুরের বিরুদ্ধে।
বিএনপির ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশের মহাসচিব রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কারা ফটকে ফুল দিয়ে মাহমুদুরকে স্বাগত জানান।
Share





Related News

Comments are Closed