প্রেমিকাকে কুপিয়ে প্রেমিকের আত্মসমর্পণ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর থানায় আত্মসমর্পণ করেছে মনির (২৫) নামে এক প্রেমিক।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালের কোতোয়ালি মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক করে। মনির নগরীর কলাপট্টি এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে।
এর আগে বেলা দেড়টার দিকে নগরীর পোর্ট রোড কসাইখানা ট্রলারঘাট সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকা মুনিয়াকে কুপিয়ে জখম করে মনির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।
মুনিয়া নগরীর রসুলপুর কলোনির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল খলিফার মেয়ে এবং এমইপি নামে একটি ইলেকট্রিক কারখানার শ্রমিক।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, মুনিয়া ও মনিরের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে তাদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ওসি আরো জানান, প্রতিদিনের মতো দুপুরে মুনিয়া এমইপির কারখানা থেকে বাসায় যাওয়ার সময় পোর্ট রোড কসাইখানা ট্রলারঘাট সংলগ্ন এলাকায় মনির তার পথ রোধ করে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুনিয়াকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।
মুনিয়ার মা শিউলী বেগম জানান, তার মেয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পর থেকেই বখাটে মনিরের কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এমইপি কারখানায় কাজ নিলেও মনিরের উৎপাত থেকে রেহাই মেলেনি। নেশাগ্রস্থ মনির তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে বলে জানান শিউলী বেগম।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed