বিশ্বনাথে আওয়ামীলীগের প্রচার মিছিল
বিশ্বনাথ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ হাসিনার সিলেট সফরের সংবাদে গ্রামে গঞ্জে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বক্তরা বলেন, অর্থ রোজগারের জন্য যারা আওয়ামী লীগ করে তারা ক্ষমতার আওয়ামী লীগ করতে পছন্দ। আওয়ামীলীগের জন্য ত্যাগ করা তাদের পছন্দ নয়। তাই সুবিদা শেষ হলেই ছিটকে পড়ে। দলের ত্যাগী নেতাকর্মীরা এধরনের ডিগবাজদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। স্বাধিনতা ও মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী সকল স্তরের মানুষকে শেখ হাসিনার জনসভায় অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়।
রোববার (২০ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্বনাথ আওয়ামী লীগের উদ্যোগে এক বিরাট প্রচার মিছিল থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের উপর এক পথসভায় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, জবেদুর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মুকিদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ বাবরুছ আলী, শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা, সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাস, সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদস্য মঞ্জুর আলী, শাহ আপ্তাব আলী, গোলাম নুর, আছাব উদ্দিন, আব্দুর রব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী লোকমান আহমদ, দৌণতপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আইন বিষয়ক সম্পাদক জাহেদ তালুকদার, আ.লীগ নেতা আব্দুল কাদির, আজিজুর রহমান, মাস্টার হানিফ আলী, লিয়াকত আলী, রাজন মিয়া, কাওছার চৌধুরী, আব্দুর রহিম কামালী, আব্দুর রকিব, আফরুজ আলী, মোস্তফা মিয়া, আরকুম আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ সিতার মিয়া, জেলা যুবলীগ নেতা মাসুদ আহমদ, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুহেল তালুকদার, ফজলু মিয়া, রুহেল খান, আমির আলী, নাছির মিয়া, শাহিন মিয়া, আব্দুল আকিদ, ছাত্রলীগ নেতা সঞ্জিত বৈদ্য, সালমান আহমদ, লিটন মিয়া, রাসেল আহমদ সানি, মিজানুর রহমান, মোবারক হোসেন, মিজানুর রহমান, রাসেল আহমদ, বিল্লাল হোসেন, রুবেল আহমদ, সুজন আহমদ, জমির আহমদ, রওশন আহমদ, নজির আহমদ প্রমুখ।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed