জ্বালানী অপচয়রোধে রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো
রাজশাহী সংবাদদাতা: ‘জ্বালানী নির্ভরতা কমাই, সবুজ পৃথিবী গড়ি’ -এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সাইক্লিং ক্যাম্পেইন-২০১৬ তে বক্তারা বলেন, বরেন্দ্রাঞ্চলে প্রাকৃতিক শক্তির উৎস পুকুর, দীঘি, খাল, খাড়ি, পুষ্কুরনীসহ প্রাকৃতিক পরিবেশ ক্রমশ বিনষ্ট হচ্ছে। শহরের নাগরিক হয়েও অনেকেই পানি, বিদ্যুৎ, গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। জীবাশ্ম জ্বালানী নির্ভরতা কমিয়ে নিজে সচেতন হয়ে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার কমাই, অন্যকেও উদ্বুদ্ধ করি।
আজ ১৯ নভেম্বর শনিবার সকালে নর্থ বেঙ্গল রোটার্যাক্ট ক্লাব-এর উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা বারসিক-এর সহযোগিতায় সাইক্লিং ক্যাম্পেইন-২০১৬ শুরু হয়। ক্যাম্পইনটি রাজশাহী নগর ভবন থেকে শুরু করে বর্ণালী মোড়, লক্ষীপুর মোড় হয়ে সিএন্ডবি মোড়ে এসে শেষ হয়। ক্যাম্পেইনে মোড়ে মোড়ে লিফলেট বিলি করা হয় এবং স্থানীয় জনগণকে জ্বালানী নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার উদ্বুদ্ধ করা হয়।
সাইক্লিং ক্যাম্পেইন-২০১৬ উদ্বোধন করেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিক। এসময় বক্তব্য রাখেন বারসিক-এর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, নর্থ বেঙ্গল রোটার্যাক্ট ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি রোঃ এসএমএ হাসনাত । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রামের চেয়ারম্যান অতীত সভাপতি রোঃ রেজওয়ান আলতাব রাতুল। এসময় উপস্থিত ছিলেন রাসিক মেয়র (ভারপ্রাপ্ত)-এর একান্ত সচিব আজমীর হোসেন মামুন ও রাজশাহী রোটার্যাক্ট ক্লাব-এর অতীত সভাপতি রোঃ টিএম রাসেল, নর্থ বেঙ্গল রোটার্যাক্ট ক্লাব-এর সভাপতি রোঃ সালেহ মোঃ সাদেকীন তুর্য, প্রোগ্রামের ভাইস চেয়ারম্যান রোঃ জাওয়াদ আহম্মেদ রাফি, সহসভাপতি রোঃ আব্দুস সালাম প্রমুখ।
সাইক্লিং ক্যাম্পেইনে রাজশাহী মহানগরীর প্রায় শতাধিক কিশোর সাইক্লিস্ট ‘জ্বালানী নির্ভরতা কমাই, সবুজ পৃথিবী গড়ি’ শ্লোগান সম্বলিত টি-শার্ট ও ক্যাপ পরিধান করে অংশ নেয়।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed