Main Menu

দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দু’বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম স্বপন মিয়া। সে সদর উপজেলার ওয়েজখালীর মৃত হুসিয়ার আলীর ছেলে।
সদর মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের রায়ে দু’বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী স্বপনকে সদর মডেল থানার এএস আই আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশ ওয়েজখালি থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে।

Share





Related News

Comments are Closed