জাফলং পিয়াইন নদীতে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ পাবেলের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ১৮ ঘন্টা পর শনিবার সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিহত পাবেল ময়মনসিংহের আরকে মিশন রোড এলাকার আব্দুল খালেদ এর ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বন্ধুদের সাথে জাফলং বেড়াতে এসে শুক্রবার বিকেল ৩টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে ডুবে যান পাবেল। আজ সকালে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করেন।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed