Main Menu

রাজশাহীতে নিজ ঘরে বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীত জেলা বিএনপির সহ সভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৫৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা দেড়টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় নিজের শয়ন কক্ষ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন।

তিনি বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে মাইনুল ইসলামের বাড়ি। গুলির শব্দ শুনে কর্মীরা গিয়ে ঘর থেকে মাইনুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরে ওই কক্ষ থেকে তার লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ব্যাংকে মাইনুলের ৫৫ কোটি টাকার মতো ঋণ রয়েছে। সম্প্রতি যমুনা ব্যাংকের পক্ষ থেকে ঋণ খেলাপি হিসেবে তার বিরুদ্ধে মামলাও হয়।

“ঋণ ও মামলা নিয়ে মানসিক চাপে থাকায় পিস্তল দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।”

Share





Related News

Comments are Closed