বাংলাদেশ বিমানে মাত্র আড়াই হাজার টাকায় ভ্রমণ!
বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস মাত্র আড়াই হাজার টাকায় আকাশপথে যাত্রার সুযোগ দিয়েছে। এই টাকায় অভ্যন্তরীণ তিনটি গন্তব্যে যাওয়া যাবে। রুট তিনটি হলো ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সিলেট। নতুন এই অফার ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ১৫ নভেম্বর মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিমানের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাছমিন আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অভ্যন্তরীণ সব আকাশপথেই চলাচল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে অভ্যন্তরীণ তিনটি রুটে ভাড়া কমানো হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত এই অফারে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সিলেট রুটে সব ধরনের করসহ সর্ব নিম্ন ২ হাজার ৫০০ টাকা ভাড়ায় ভ্রমণ করা যাবে।
তবে আসা-যাওয়ার জন্য (রিটার্ন টিকিট) ভাড়া দ্বিগুণ হবে। ঢাকা-সৈয়দপুর রুটে সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন, ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে চার দিন ও সিলেটে প্রতিদিনই বিমানের ফ্লাইট রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com জানা যাবে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed