সিলেটে ৭ দিন ধরে সিকৃবি ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৭দিন ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৎস বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী হামোম কে খুজে পাওয়া যাচ্ছে না।
গত ৭ নভেম্বর ক্যাম্পাস থেকে নগরীর সুবিদবাজারে টিউশনীতে এসে তিনি আর ফিরেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে থাকেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ঐশী ক্যাম্পাসের প্রিয় মুখ। সাতদিন ধরে তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় অভিযোগ করা হয়েছে।
মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দা ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমের মেয়ে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সাংবাদিকদের জানান, ঐশীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্রজেন সিংহ নামে একজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, আমরা বিষয়টি জানতাম না। রোববার (১৩ নভেম্বর) ঐশীর বাবা এসে আমাদের কাছে ঐশী নিঁখোজ রয়েছে বলে অভিযোগ করেছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed