রামপাল বিদুৎ কেন্দ্র বাতিলের দাবীতে সাইকেল মিছিল
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন নামে একটি ছাত্র সংগঠন এর উদ্যোগে রামপাল বিদুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবীতে সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় নিমতলা মোড় থেকে এই সাইকেল মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়।
সাইকেল মিছিলটি উদ্বোধন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও তেলগ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য আমিনুল ইমলাম বাবলু।
মিছিল শেষে, নিমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন সংগঠনের আহবায়ক তানভির রহমান স্বাধীন, সদস্য সচিব আল-আমিন, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন এর উদ্যেক্তা শাহরিয়ার সানি।
এসময় বক্তাগণ বলেন বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী সম্পদ সুন্দরবন ধবংশ করে, রামপাল বিদুৎ কেন্দ্র তৈরী করা যাবে না, এজন্য তারা রামপাল বিদুৎ কেন্দ্র বাতিল করার জন্য সরকারের নিকট আহবান জানান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed