Main Menu

নিখোঁজ পিতার সন্ধানে জিডি করতে এসে জেল খাটছেন পুত্র

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে সত্তোর উবর্ধ নিখোঁজ পিতার সন্ধানে থানায় জিডি করতে এসে উল্টো এক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ২০দিন ধরে জেল খাটছেন দিনমজুর পুত্র মর্তুজ আলী। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রামের আরশ আলীর পুত্র।
জানা গেছে, গত ২৪ অক্টোবর সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হন দিনমজুর মর্তুজ আলীর পিতা আরশ আলী (৭০)। রাত পেরিয়ে গেলেও আরশ আলী বাড়িতে ফিরে না আসায় পরদিন (২৫ অক্টোবর) দিনমজুর মর্তুজ আলী পিতার সন্ধানের জন্য থানায় জিডি দায়ের করার আবেদন করেন। থানা পুলিশ মর্তুজ আলীর জিডির আবেদনের প্রেক্ষিতে তদন্ত করলেও তা নতিভ‚ক্ত করেনি। তদন্ত শেষে দিনমজুর মর্তুজ আলীকে সাথে করে থানায় নিয়ে এসে ‘পিতাকে মারধর করার অভিযোগে’ পিতা আরশ আলীর দায়ের করা মামলায় (মামলা নং ১৮, তাং ২৫/১০/১৬ইং) তাঁকে (মর্তুজ আলীকে) গ্রেপ্তার দেখায় বিশ্বনাথ থানা পুলিশ।
এদিকে বৃদ্ধ আরশ আলীর দায়ের করা ওই মামলায় তার পুত্র মর্তুজ আলী ছাড়াও অভিযুক্ত করা হয় বিশ্বনাথের আলোচিত রাশিদ আলী হত্যা মামলার বাদী ইদ্রিছ আলী ওরফে আহমদ রেজা ইদ্রিস ও তার ৩ পুত্র জাহেদ মিয়া, সাজু ও জামিলকে।
মর্তুজ আলী পিতার সন্ধানে দায়ের করা জিডির লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, হরিপুর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র ইয়াকুব আলী তাকে (মর্তুজ) তার বাড়িতে গিয়ে জানিয়েছেন নিখোঁজের দিন (২৪ অক্টোবর) সকাল ১১টায় বাদীর (মর্তুজ) চাচা আপ্তাব আলী, বাবলু মিয়া’সহ আরোও দুজন ব্যক্তি বাদীর পিতা আরশ আলীকে সিএনজি অটোরিকসা যোগে কোথায় নিয়ে গেছে। রাতে আরশ আলী বাড়িতে না আসায় বাদীর সন্দেহ হয় উপরোক্ত ব্যক্তিরা তাঁকে (আরশ) গুম করে হত্যা করতে পারে বলে সন্দেহ হয় বাদী মর্তুজ আলীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর মর্তুজ আলীর পিতা বয়োবৃদ্ধ আরশ আলীর দায়ের করার মামলায় উল্লেখিত তারিখে তাদের বাড়িতে কোন ধরনের হামলা কিংবা মারধরের ঘটনা ঘটেনি। দিনমজুর মর্তুজ আলী বিশ্বনাথের আরেক আলোচিত ‘মনাফ হত্যা মামলার’ নারাজির স্বাক্ষী হওয়ার কারণে তাকে (মর্তুজ) ও আহমদ রেজা ইদ্রিস গংদেরকে ফাঁসানোর জন্য মনাফ হত্যা মামলার আসামী পক্ষ নিজের পিতাকে দিয়ে ঘটনাটি সাজানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, পিতার অভিযোগের সত্যতা পাওয়ায় আরশ আলীকে গ্রেপ্তার করা হয়।

Share





Related News

Comments are Closed