Main Menu

জগন্নাথপুরে ২টি লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক নারী ও যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে পৌর এলাকার ভবের বাজারের নিকটস্থ লুদরপুর গ্রামের একটি খাল থেকে সৈয়দুনেচ্ছা (৪০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হারুন মিয়ার স্ত্রী। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁিজ করেও তার সন্ধান পাননি। সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে লাশ সনাক্ত করেছেন।

জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, মৃত মহিলা মানসিক রোগী। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের নিকট লাশ হস্থান্তর করা হয়েছে।

অপরদিকে, পৌরশহর থেকে ইউসুফ মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে ছাতক উপজেলার আসামপুর গ্রামের হালিম মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে সে পৌরশহরের রিচমুন অভিজাত কনফেকশনারী এন্ড বেকারীতে কর্মচারি হিসেবে কাজ করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় লোকজনের অগোচরে কর্মচারীদের জন্য থাকার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed