মিটার রিডার ও ম্যাচেঞ্জারদের কর্মবিরতি পালন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিডার রিডার ও ম্যাসেঞ্জারগণ সদর উপজেলার ওয়েজখালীতে সমিতির কার্যালয়ের সামনে শনিবার মানবন্ধন ও কর্মবিরতি কর্মসুচী পালন করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে আমাদেরকে দিয়ে চুক্তির বহিভুর্ত অনেক কাজ ইচ্ছার বিরুদ্ধে আদায় করে নিত পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বশীলরা। কিন্তু চুক্তি নবায়নের জন্য বলা হলেও রহস্যজনক কারনে দায়িত্বশীরা নিরব দর্শকের ভুমিকা পালনে করে গেছেন, যে কারনে চাকুরি হারিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’ বক্তারা আরো বলেন, আমাদের অনেকের বাড়িতে অসুস্থ বাবা-মা রয়েছেন, অনেকের ছেলে মেয়েদের সামনে এসএসসি পরীক্ষা, তাই ফরম ফিলাপের টাকাও আমরা অনেকেই এখন পর্য্যন্ত জোগাড় করতে পারিনি। চাকুরিতে পুর্ন:বহাল ও চুক্তি নবায়নের জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগীরা।
মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন, জাহিদ মোল্লা,নিয়াজ মোর্শেদ,জাহাঙ্গীর আলম প্রমুখ।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যনাজার সোহেল পারভেজের নিকট এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোন ধরণের মন্তব্য করতে অনিহা প্রকাশ করেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed