সিলেটে মাদক অপরাধ দমনে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মাদক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ কর্মশালা অনুস্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
এসময় তিনি বলেন, মাদক সেবনকারীর চেয়ে মাদক ব্যবসায়ীরা বেশী অপরাধী। আইন যত কঠোর হবে মাদক অপরাধ ততই কমে আসবে। তাই আইনের ফাঁক দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি প্রদানের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেবের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ওবায়দুল কবিরের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি পিপিএম মো. মিজানুর রহমান, এসএমপি কমিশনার বিপিএম মো. কামরুল আহসান, সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেটের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, উপ পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পরিদর্শক মো. নজীব আলী, এমদাদ উল্লাহ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed