কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিন চালিত যাত্রিবাহী আলম সাধু ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৫০) ও আমির হোসেন (৪৫) নামে ২ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে ।
নিহত আমজাদ হোসেন কোটচাদপুরের চাঁদপুর গ্রামের কেদার বিশ্বাসের ছেলে ও আমির হোসেন কালীগঞ্জের ঘীঘাটি গ্রামের বাবর আলীর ছেলে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কে পাতবিলা নামক স্থানে আজ সকাল ৮ টার দিকে যাত্রী বোঝাই একটি আলমসাধুর সাথে মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন নামের ১ জন নিহত হয়। আহত হয় অন্তত ৫ জন। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত আমীর হোসেনকে মৃত ঘোষনা করেন।
আহত ওপর ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed