পাবনায় পিতাকে হত্যা করল সন্তানরা, গ্রেফতার ২
গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সম্পত্তির লোভে পিতাকে পিটিয়ে হত্যা করেছে সন্তানরা। শনিবার ভোর রাতে ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পিতার নাম তোরাব সরদার (৬৫)। তিনি ওই গ্রামের ফয়েজ সরদারের ছেলে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, তোরাব সরদারের সম্পদ ভাগাভাগি নিয়ে তার স্ত্রী ও ছেলে-মেয়েদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার রাতে ছেলে-মেয়েরা তোরাব সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও মেয়ে সাবিনা ইয়াসমিন(২২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed