ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক করায় যুবক গ্রেফতার
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টার দায়ে পুলিশের ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি টিম সুনামগঞ্জের ধর্মপাশার এক যুবককে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত যুবককের নাম সন্দীপ সেন (২০। সে ধর্মপাশা উপজেলা সদর বাজারের ব্যবসায়ী সঞ্জিত সেনের ছেলে।
রাজধানীর এ্যালিফেন্ট রোড থেকে ডিএমপির ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি টিম তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে।
গুলশান থানা পুলিশ সুত্রে জানা যায়, বেঙ্গল গ্রুপের বেসরকারী টিভি চ্যানেল আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনের ফেসবুক একাউন্ট হ্যাক করে তার ফ্রেন্ড লিস্টে থাকা ঘনিষ্ট বেশ ক’জন বন্ধুর নিকট ম্যাসেঞ্জারের মাধ্যমে ২ থেকে ১০ হাজার টাকা করে ধার চেয়ে একটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর কথা বলে এসএমএস পাঠায়।’ এসএমএস পাওয়া ব্যক্তিদের এতে সন্দেহ হলে আরটিভির ভাইস চেয়ারম্যানের নিকট মুঠোফোনে টাকা চাওয়ার বিষয় জানানোর পর প্রতারণার বিষয়টি সামনে আসে।’ টাকা পাওয়ার জন্য হ্যাকারের ব্যবহৃত বিকাশ নাম্বারের বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশের ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন প্রতারণাকারী হিসাবে সন্দীপকে শনাক্ত করার পর বৃহস্পতিবার রাতে এ্যালিফেন্ট রোড থেকে ডিএমপির ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি টিম তাকে গ্রেফতার করে।
ডিএমপির ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি দায়িত্বশীল সুত্র শনিবার জানায়, সন্দীপ মোহাম্মদপুরের বাবার রোডের ডেন্টাল ডিপ্লোমা নামক প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু দিন ধরেই মুঠোফোন ও ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক করে একাধিক ব্যক্তির নিকট থেকে বিকাশ নাম্বারের মাধ্যমে ২ থেকে ৮ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে।’
গুলশান থানার মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা শনিবার এ প্রতিবেদককে জানান, ডিএমপির ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন সন্দীপকে শুক্রবার রাতে থানায় সোপর্দ করার পর বেঙ্গল গ্রুপের ম্যানেজার বাদী হয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টা ও তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed