Main Menu

ব্যবসায়ী আক্তার হোসেনের খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সবুজ বিপণী মার্কেটের ব্যবসায়ী আক্তার হোসেনর খুনীদের ফাঁসির দাবীতে দক্ষিণ সুরমার রায়বান এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
নিহতের বড় ভাই মন্তু মিয়ার সভাপতিত্বে ও হেলাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আফজালুর রহমান আরিফ, সিরাজ মিয়া, মোক্তার আলী, মন্টু মিয়া, আব্দুর রহিম, আনু মিয়া, শাহ মো. সুমন আহমদ, শাহ মো. কবির, শাহ মো. সাকির, বোরহান উদ্দিন, শাহ মো. মনির আলী, শাহ মো. গেদা মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী আক্তার হোসেন কে হত্যার এতোদিন পার হলেও এখন পর্যন্ত তার কোন খুনী ধরা পড়েনি। সঠিক বিচার হয়নি। খুনীদের কেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এ দেশে কি হত্যাকারীদের বিচার হবে না? মানববন্ধনে বক্তারা আসামীদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share





Related News

Comments are Closed