Main Menu

জকিগঞ্জে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে বিষপানে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আনোরাশী গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানকারী ছাত্রী গ্রামের হেলাল আহমদের মেয়ে। সে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঐ ছাত্রী কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন মৃত্যুর কোনো কারণ জানতে পারেননি।

Share





Related News

Comments are Closed