সিলেটে আ’লীগ নেতার বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জল্লারপাড়ে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বাসা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই বাসায় নির্মান কাজও করছেন তিনি।
বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নগরীর মির্জা জাঙ্গালের বাসিন্দা শশী ভূষন দে। তিনি জানান, মামলা প্রত্যাহারে তাকে হুমকী দেওয়া হচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভোগছেন তিনি।
শশী ভূষন দে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, উত্তরাধীকার সূত্রে পাওয়া তার মির্জা জাঙ্গাল স্বপ্নীল-১৩ নংম্বর বাসাটি গত ১১ মে আওয়ামী লীগ নেতা লায়েক আহমদ চৌধুরী দলবল নিয়ে দখল করে নেন। নিরুপায় হয়ে তিনি ২০ জুলাই যুগ্ম জজ আদালতে নিষেধাজ্ঞাসসহ স্বত্ব মামলা করেন। আদালত নিষেধাজ্ঞা জারি করে কমিশন করান। ৯ নভেম্বর কমিশনের প্রেক্ষিতে জবাব দাখিলের তারিখ ধার্য করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে লায়েক বাসায় নির্মাণ কাজ করে যাচ্ছেন। এমনকি নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
লিখিত বক্তব্যে শশী ভূষন দে আরো জানান, ওই জায়গার মূল মালিক ছিলেন বিহারী চরণ দাস। পরবর্তীতে তা ভাগবাটোয়ারা করা হয়। নালিশা ভূমির এক মালিক ছিলেন গোলক চন্দ্র দে। তার মৃত্যুর পর কোনো উত্তরাধীকার না থাকায় ভাই হিসেবে তিনি মালিক হন। পরবর্তীতে তিনি জায়গার দাবিদার জাকির হোসেন চৌধুরী ও বিশ্বজিত রায়ের দলিল ও রেকর্ড বাতিলে স্বত্ব মামলা করেন। এ অবস্থায় তারা আওয়ামী লীগ নেতা লায়েকের কাছে চলতি বছরে জায়গা বিক্রি করে দেন। তারা উভয় পক্ষই প্রভাব খাটিয়ে এসব করেন।
শশী ভূষন দে জানান, জায়গা নিয়ে ১৯৫৩ সাল থেকে মামলা, ভাটোয়ারা ও রেকর্ড সংশোধন নিয়ে বিরোধ চলে আসছে। সবকিছু এক সময় ঠিকঠাক করা হয়। কিন্তু বিভিন্ন ব্যাক্তি বিভিন্ন সময় নানাভাবে জায়গা দখল করতে জালজালিয়াতির আশ্রয় নেয়। সর্বশেষ আদালতে মামলা থাকাবস্থায় তারা ক্রয় বিক্রয় শুরু করে।
শশী ভূষন দে নিজে নিরাপত্তাহীনতায় ভোগছেন দাবি করে জানান, লায়েক ও তার লোকজন বর্তমানে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে। তিনি এ জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed