Main Menu

৮ বছরের শিশু রুদ্র তালুকদার বাঁচতে চায়

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ৮ বছরের শিশু রুদ্র তালুকদার। অনেক দিন ধরেই তার প্রায়ই মাথা ব্যথা হতো, ডাক্তারও দেখানো হয়েছিল এবং ঔষধে ব্যথা কমে যেত। মাসখানেক আগে তার মাথা ব্যথার তীব্রতা বেড়ে যায়। ডাক্তারের পরামর্শে সিটি স্ক্যান করানো হয়।তাতে ধরা পড়ে ব্রেন টিউমার।

রুদ্রের বাবা নিতেশ তালুকদার পেশায় গাড়িচালক। বড় ছেলে দূর্জয় জুবিলী স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আর রুদ্র আদর্শ শিশু শিক্ষা নিকেতনে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ভাড়া করা বাসায় খেকে অভাব অনটনে দিন কাটায়।

রুদ্রকে সুস্থ করে তোলার জন্য তার মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচার জরুরী। এজন্য চিকিৎসকরা ১৫ লক্ষ টাকা জোগাড় রাখতে বলেছেন। এখন পর্যন্ত এই দরিদ্র পরিবারটি মাত্র ৯৫ হাজার টাকা সংগ্রহ করেছে। রুদ্রের বাবার পক্ষে বাকি টাকা জোগাড় করা অসম্ভব। এদিকে রুদ্রর ব্রেন টিউমার দিন দিন জটিল আকার ধারণ করছে।

এ অবস্থায় শিশু রুদ্র বাঁচানোর জন্য সমাজের তার পরিবারের পক্ষ থেকে সামর্থ্যবান মানুষদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। ছোট্ট শিশুটির প্রাণ বাঁচানোর জন্য যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েদে রুদ্রের অসহায় ও দরিদ্র পরিবারটি।

সাহায্য পাঠানোর ঠিকানা:

ইজাজুল হক চৌধুরী নাছিম, সোশ্যাল চ্যারিটি, ফোন: +৮৮০১৬৭৭৩৫৪২৬।
অথবা,
নিতেশ তালুকদার, সুরমা-৩১, ষোলঘর, সুনামগঞ্জ।
একাউন্ট নম্বর ২০৪.১৫১.৬৯৮১৮।
SWIFT: DBBLBDDH
ROUTING NUMBER: 090901122
ডাচবাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখা
মোবাইল ও বিকাশ (ব্যক্তিগত) নং- ০১৭১৭২৬৭০৩৩।

Share





Related News

Comments are Closed