Main Menu

গোয়াইনঘাটে তিন বাংলাদেশীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেরার সোনারহাটে সীমান্ত অতিক্রমের দায়ে তিন বাংলাদেশীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে বৃহস্পতিবার গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হচ্ছে-পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি গ্রামের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ আলী, মোহন মিয়ার ছেলে সিরাজ এবং আব্দুস সালামের পুত্র আলীম।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তারা বুধবার পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করেছিল বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed