সিলেট সুরমা’র বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইন ভার্সন ও প্রিন্ট মিডিয়ায় আপত্তিকর সংবাদ প্রকাশ করায় দৈনিক সিলেট সুরমার সম্পাদক প্রকাশকসহ ৪জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে পরিবহণ সংস্থা সুরমা এক্সপ্রেস লিঃ এর চেয়ারম্যান হাজী গুলজার আহমদ এ মামলা (সিআর-৯৭/২০১৬) করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধিত ২০১৩-এর ৫৭(২) ধারা সহ বাংলাদেশ দণ্ডবিধি ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় দায়ের করা এ মামলার আসামীরা হচ্ছেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের মৃত নুনু মিয়ার পুত্র ইকবাল হোসেন মিন্টু, দৈনিক সিলেট সুরমা’র প্রিন্ট ও অনলাইন ভার্সনের প্রতিবেদক এম এ মালেক, পত্রিকার বার্তা সম্পাদক ও পত্রিকার প্রকাশক সম্পাদক মো. নাজমুল ইসলাম।
মামলায় অভিযোগ করা হয়, আসামী ইকবাল হোসেন মিন্টুর প্ররোচনায় প্রভাবিত হয়ে অন্যান্য আসামীরা গত ২৩ অক্টোবর দৈনিক সিলেট সুরমা পত্রিকায় এবং এর অনলাইন ভার্সন ‘সিলেট সুরমা ডটকম-এ “দক্ষিণ সুরমার দুই নেতার যন্ত্রনায় অতিষ্ট এলাকাবাসী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে হাজী গুলজার আহমদ-এর নাম বিকৃত করে তাকে ‘গুলজার ওরফে দুম্বা গুলজার’ বলা হয়। এছাড়াও তাকে জুয়া ও মাদক আস্তানার পরিচালক আখ্যায়িত করে তার সামাজিক মান-মর্যাদা ভুলুন্টিত করা হয়। পাশাপাশি ব্যবসায়িকভাবেও তাকে চরম ক্ষতিগ্রস্থ করা হয়। পরিবহন ব্যবসায়ী হাজী গুলজার আহমদ নিজেকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও সরকারের নিয়মিত করদাতা উলেখ করে আদালতকে জানান, এ ঘটনায় তিনি এসএমপি’র মোগলাবাজার থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে থানা পুলিশ তার মামলা নেয়নি। ফলে তিনি তার মানহানীর বিচার চেয়ে আদালতে এ নালিশা মামলা করেছেন।
প্রাথমিক শুনানী শেষে আদালত মামলাটি তদন্তক্রমে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে এসএমপি’র মোগলাবাজার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। হাজী গুলজার আহমদের পক্ষে মামলা দাখিল ও শুনানী করেন এ্যাডভোকেট নাজমুল ইসলামসহ সিলেট জেলা বারের বেশ কয়েকজন আইনজীবি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed