Main Menu

সিলেটে কলেজ শিক্ষকের মোটর সাইকেল চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজার স্টেডিয়াম এলাকা থেকে এক কলেজ শিক্ষকের মোটর সাইকেল চুরি হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্টিত আয়কর মেলার সামন থেকে মোটর সাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হযেছে।
জানা গেছে, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুক আহমদ নগরীর খাসদবীর সৈয়দ মুগণি এলাকাধীন তরঙ্গ ৪/২৭-এর বাসিন্দা। সোমবার দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্টিত আয়কর মেলায় যোগ দিতে মেলার সামনে তার মোটর সাইকেলটি রেখে প্রবেশ করেন। কিছুক্ষন পরই মেলা থেকে বের হয়ে তার নীল রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেলটি স্বস্থানে পাননি। যার রেজিঃ নং-সিলেট-ল-১১-২৮২৭, ইঞ্জিন নং ৪৩৮৬২, চ্যাশিস নং ৫৬২৮৪। অনেক খোঁজাখুজির পরও তা’ না পাওয়াতে তিনি ওইদিনই সিলেট কেতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

Share





Related News

Comments are Closed