Main Menu

কানাইঘাটে হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুলাল

বিশেষ প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত দুলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। উপরন্তু হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে নানা হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। গত ৩ নভেম্বর রাতে উপজেলার সর্দারমাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কানাইঘাট উপজেলার উত্তর বাণীগ্রামের মুজম্মিল আলীর সাথে পার্শ্ববর্তী সর্দারমাটি গ্রামের এনামূল হক-এর মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩ নভেম্বর বৃহস্পতিবার একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি যাচ্ছিলেন মুজম্মিল আলী ও তার স্বজনরা। রাত ৮টার দিকে উপজেলার সর্দারমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছামাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা এনামুল ও তার দলভুক্তরা মুজম্মিল আলীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। হামলায মুজম্মিল অলীর ভাই দুলাল মিয়া সহ ৫জন গুরুতর আহত হন। আহত অন্যরা হচ্ছেন রায়হান, আব্দুল­াহ, ফয়ছল ও লুফুর রহমান। আহত দুলাল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় মুজম্মিল আলী বাদী হয়ে গত ৫ নভেম্বর কানাইঘাট থানায় এনামূল হক সহ ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা {নং-০৬(১১)১৬} করেন। কিন্তু পুলিশ হামলাকারী কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। ফলে তারা মামলার বাদীকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে তল­াশী অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed