জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : জগন্নাথপুর পৌর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সজিব দাস (১২) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিরাই উপজেলার শালিয়ারগাও গ্রামের প্রমোদ দাস দীর্ঘদিন ধরে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিলেন। তাদের পুত্র সজিব দাস। সে জগন্নাথপুর মডেল আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সজিব প্রায়ই স্কুল কামাই করত এবং পড়াশুনায় অমনোযোগী ছিল। পড়াশুনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘটনার দিন পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোন ধরনের অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের লোকজনের নিকট তার লাশ হস্তান্তর করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মায়ের সঙ্গে অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed