জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।
শ্রদ্ধা জানানোর সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে মিছিল নিয়ে ওই এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed