Main Menu

অনলাইন প্রেস ইউনিটির মৌলভীবাজার শাখা গঠন

বিশেষ প্রতিনিধি : সাংবাদিকরাই জাতির বিবেক। তারা সমাজ, দেশ ও জাতির পরিবর্তনে যুগ যুগ ধরে অবদান রেখে আসছেন। অন্যায়-অবিচারের লেলিয়ান শিখা থেকে মুক্তির বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি অনলাইন গণমাধ্যম বিশেষ ভূমিকা রেখে চলছে। এই অনলাইন গণমাধ্যম সৃষ্টি হওয়ার কারনে পরিবেশ ও অপচয়ের হাত থেকে দেশের অর্থনীতি রক্ষা পাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের এক ঝাঁক নবীন সংবাদকর্মীদের নিয়ে অনলাইন প্রেস ইউনিটি গঠিত হয়েছে। ইতিমধ্যে অনলাইন প্রেস ইউনিটি মৌলভী বাজার শাখার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি অনলাইন প্রেস ইউনিটির চেয়ারম্যান কবি ও সাংবাদিক মহিউদ্দিন আকবর এবং সাধারণ সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ মুন্তাছির রিমনকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট অনলাইন প্রেস ইউনিটির মৌলভীবাজার জেলা শাখার দায়িত্ব প্রাপ্তরা হলেন- সভাপতি সৈয়দ রিয়াদ, সহ সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি মুফাদ আহমদ, সাধারন সম্পাদক রায়হান উদ্দিন রনি, সহ সাধারন সম্পাদক পলাশ দেব নাথ, সাংগঠনিক সম্পাদক তানিম এ. জাবেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড: আবু ইউসুফ আনসারী, সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ নাঈম আহমদ, সদস্য সিনিয়র সদস্য জাহেদ আনোয়ার চৌধুরী, তানবির সুলতান সবুজ, রুপু আহমদ, খন্দকার সাহেদ হাসান, শাহ এমরান মিরর, মো: আব্দুল হামিদ, সৈয়দ জুবেদ আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed