Main Menu

সিলেটে হিন্দু মহাজোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রাহ্মনব্রাড়ীর নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর, মৌলভীবাজারের কামালপুর, সিলেটের বালুচর, নেত্রকোণার কলমাকান্দা, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, ফরিদপুর, নোয়াগাঁও ফেনী সহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের মট-মন্দির, বাসা-বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হককে মন্ত্রী সভা থেকে বহিস্কার ও নাসির নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাজ্জেম আহমদকে অপসারণের দাবীতে রোববার বিকাল ৩টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা শাখার সভাপতি সুকেশ চন্দ্র দেব, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রাকেশ রায়, সহ-সভাপতি মহিতোষ পাল, সাংগঠনিক সম্পাদক পরিমল রায়, ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা শাখার আহবায়ক বিশু বিক্রম দাশ, ছাত্র মহাজোটের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক গৌতম বুদ্ধ পাল, ছাত্র মহাজোট নেতা স্বপন দাস, হিন্দু মহাজোট নেতা নিলেন্দু বিকাশ রায়, মঞ্জু কর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বার বার নির্যাতন নিপীড়ন হয়েছে। মন্দির পুড়ানো, ঘরবাড়ি ভাংচুর, লুটপাটের শিকার হচ্ছে নিরীহ মানুষ। ব্রাহ্মনবাড়িয়া, নাসিরনগর যেভাবে সমাবেশ করে পরিকল্পিতভাবে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে কোন কোন ক্ষেত্রে একাত্তরের পাকিস্তানীদের নির্যাতনকেও হার মানিয়েছে। বক্তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর সমালোচনা করে বলেন, তাদের ব্যর্থতা প্রমাণ করেছে তারা জেনে বুঝে নীরব থেকেছেন। বক্তারা এই নারকীয় ঘটনায় ব্যর্থ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সাথে স্থানীয় জনপ্রতিনিধির ভ‚মিকার তীব্র সমালোচনা করে এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না বলে উল্লেখ করেন। বক্তারা প্রকৃত হামলাকারী, উস্কানীদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা সমাজের সকল সম্প্রদায়ের বিবেকবান মানুষকে এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জন্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান এবং যেকোন মূল্যে দেশের শান্তিকে যারা অশুভ তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহবান জানান। বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ধর্মীয় অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহবান জানান। পাশাপাশি সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হককে অবিলম্বে সরকারের মন্ত্রী সভা থেকে বহিস্কার করার দাবী জানান এবং আগামীকাল সোমবার সিলেট জেলা জজ আদালতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মালাউন গালির প্রতিবাদে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করা হবে।

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মানববন্ধন
photo-sylhetব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু স¤প্রদায়ের ঘর বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক মানববন্ধন রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
সংস্থার সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী তুহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব মো. দেলোয়ার হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় মোহন দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রঞ্জন সিনহা, পান্না লাল রায়, সিদ্ধ মাধব দাশ (ইসকন), এড. সাধন চন্দ্র পাল ও মানবাধিকার ব্যাক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সিলেট বিভাগীয় সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক যাদু শিল্পী মো. বেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুস শুকুর, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. শামসুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. নিধু রঞ্জন দাস, মহিলা সম্পাদীকা রুবা বেগম, সদস্য রতœা বেগম, পারভীন খান, আব্দুল­াহ খান আসাদ, নিপেন্দ্র দেব লনু, সাকিব খান, এম এ কাশেম ও সাহেদা বেগম প্রমূখ।

Share





Related News

Comments are Closed