Main Menu

জেএসসি: সিলেটে ইংরেজী দ্বিতীয় পত্রে অনুপস্থিত ২৬৪৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আজ রবিবার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। আজ সিলেটে অনুপস্থিত ছিলো ২ হাজার ৬শ’ ৪৪ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৪৪ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৬ হাজার ৬০০ জন শিক্ষার্থী।
এবার সিলেট বোর্ডের অধিনে ১ হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Share





Related News

Comments are Closed