দক্ষিণ সুরমার রাজাকার রেহান ও তার সহযোগীদের বিচার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার রাজাকার কমান্ডার রেহান উদ্দিন ও তার সহযোগী ৯ রাজাকারের বিচার চেয়েছেন একাত্তুরের পৃথক শহীদ পরিবারের দুই সন্তান। তারা হচ্ছেন একাত্তর সালে রাজাকারের হাতে নিহত দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের গোপেন্দ্র দাস ওরফে গফি দাসের মেয়ে মালতি দাস ও একই উপজেলার পূর্ণখলা গ্রামের নিহত নরেশ দাসের ছেলে নারায়ণ চন্দ্রদাস।
রোববার (৬ নভেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে মালতি দাস ও নারাণ চন্দ্র দাস জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার কমান্ডার রেহান উদ্দিন ও তার সহযোগীরা গোপেন্দ্র দাস ও তার ৮ বছরের কন্যা মিনতি দাসকে পুড়িয়ে হত্যা করে। ঘরে বন্দী করে পেট্রোল ঢেলে তাদের দগ্ধ করার পর তারা মারা যান। অপরদিকে রাজাকার কমান্ডার রেহান উদ্দিন ও তার সহযোগীরা উপজেলার পূর্ণখলা গ্রামের নরেশ দাসকে গুলি করে নির্মমভাবে খুন করে।
এ সব ঘটনায় রাজাকার কমান্ডার রেহান উদ্দিনকে সহযোগিতা করে দক্ষিণ সুরমা উপজেলার বীরমঙ্গল গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র রাজাকার রোয়াব আলী, পূর্নখলা গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র রাজাকার কাইয়ুম মোলা, একই গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র রাজাকার মাসুক মোলা, উপজেলার বারইগ্রামের মৃত কটাই মিয়ার পুত্র রাজাকার জহুর আলী, উপজেলার রিফাতপুর গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র রাজাকার কটাই মিয়া চৌকিদার, হরগৌরী গ্রামের মৃত সুনু মিয়ার পুত্র রাজাকার আসিক মিয়া ও তার ভাই রাজাকার আরিফ মিয়া, উপজেলার কান্দিগ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র রাজাকার সানুর মিয়া।
রাজাকার কমান্ডার ও তার সহযোগীদের বিচার চেয়ে গত ২০১৫ সালে সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে লিখিত আবেদন করেন শহীদ কন্যা মালতি দাস ও শহীদপুত্র নারায়ণ দন্দ্র দাস। আর এ কারনে রাজাকার রেহান উদ্দিন ও তার সহযোগী রাজাকার এবং তাদের সন্তানেরা শহীদ কন্যা মালতি ও শহীদ পুত্র নারায়নকে মামলা হামলা দিয়ে নানাভাবে হয়রানী করছে এবং তাদের সহায় সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সম্মেলনে রাজাকার রেহান উদ্দিন ও তার সহযোগী রাজাকারদের মানবতা বিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে। এ ব্যাপারে তারা বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed