Main Menu

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন ২৩ নভেম্বর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জনসভা আয়োজনের ভাবনা রয়েছে সিলেট আওয়ামী লীগের। তাই সিলেট আওয়ামী লীগের ৯ নভেম্বর বুধবারের পূর্বঘোষিত সংবর্ধনা অনুস্টানটি স্থগিত করা হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সংবর্ধনা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মাসেই প্রধানমন্ত্রীর সিলেট সফরের কথা রয়েছে। সফরকালে তিনি সিলেটে একটি জনসভায়ও বক্তৃতা করতে পারেন। এ কারণে ৯ নভেম্বরের সংবর্ধনা স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে স্থানপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসাবে যোগদানের কথা ছিল।

Share





Related News

Comments are Closed