Main Menu

সাবেক সিবিএ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হকের ইন্তেকাল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের সাবেক সিবিএ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট লাকমা নতুনপাড়ার বাসিন্দা মো. আবদুল হক (৬৫) বার্ধক্যজনিক কারনে মৃত্যুবরন করেছেন। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রাজধানী ঢাকার মিরপুরের মিল্কভিটা ওয়াসা ষ্টাফ কলোনিতে রবিবার সকাল সাড়ে ৯ টায় বড় মেয়ের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নাল্লিাহি—রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সুনামগঞ্জের মরহুম মো. আব্দুল হক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের প্রয়াত আবদুল জহুরের জেষ্ঠ ছেলে।
মরহুমের মেঝো মেয়ের জামাতা দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ ও তার স্ত্রী মনোয়রা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে সহকারি শিক্ষক এবং দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক।
মরহুম মো. আব্দুল হক এর মৃত্যুতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ষ্টাফ রিপোর্টার আবদুর রশীদ রেনু, বৈশাখী নিউজ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ মহসীন, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির মহাপরিচালক সাংবাদিক এবি রাজ্জাক, তাহিরপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্জ আবুল হোসেনর খাঁন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, শ্রীপুর উওর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম,জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজি নুরুল মোমেন, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল , সাধারন সম্পাদক শফিকুল মল্লিক সহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed