Main Menu

জেএসসি-জেডিসির ৪ বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি

বৈশাখী নিউজ ডেস্ক: নিম্নচাপের প্রভাবে সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নভেম্বর রোববারের বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের জেএসসির পরীক্ষা এবং সারা দেশের জেডিসির পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার নতুন দিন-তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রত্যেকটি শিক্ষাবোর্ডই ওয়েবসাইট অথবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি প্রকাশ করে। জানা যায়, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের জেএসসির ৬ নভেম্বর রোববারের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অপরদিকে মাদ্রাসা বোর্ডে সারাদেশে জেডিসির রোববারের স্থগিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি আগামী ১৯ নভেম্বর নেয়া হবে। এছাড়া পরীক্ষার সূচিতে অন্য কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed