Main Menu

ওসমানীনগরে কলেজ ছাত্রী নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুক্তা রানী নাথ (১৭) উপজেলার সাদীপুর ইউপির বেগমপুর গ্রামের গিরিশ চন্দ্র নাথের মেয়ে। সে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
গত বৃহস্পতিবার সকালে মুক্তা বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হবার পর নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজের বড় ভাই পংকজ দেব নাথ বাদী হয়ে শুক্রবার দুপুরে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ মুক্তার ভাই পংকজ জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো মুক্তা কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করেও তার কোন সন্ধান না পেয়ে সাধারণ ডায়েরী করেছেন তিনি।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed