Main Menu

ঈশ্বরদীতে মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে প্রতিমা খন্ডন ও সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধর করেছে ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার সকালে কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈশ্বরদী শহরের টেম্পু স্ট্যান্ডে তাঁরা এ কর্মসূচী পালন করে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পান্ডে, উত্তম সাহা, সুমন, সোনা কর্মকার, অনন্ত কর্মকার, ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন সাহা, কমল কর্মকার,সঞ্জিত রায়, তাপস কুন্ডু, উপজেলা কমিটির সাবেক সভাপতি ও পাবনা জেলা কমিটির সহ-সভাপতি রমেন্দ্রনাথ চক্রবর্তী।
সম্পাদক গণেশ চন্দ্র সরকারের পরিচালনায় সমাবেশে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই শ্লোগানে একাত্বতা প্রকাশ করে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুন্ডু পৌর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম বাচ্চু,ইমরুল কায়েস দারা, যুবলীগ নেতা আলাউদ্দীন বিপ্লবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা বলেন, সকল ধর্ম সমান। ধর্মকে ব্যবহার করে কোন লুটপাট-অত্যাচার সহ্য করা হবে না। বর্তমান সরকার সকল ধর্মকে সমান গুরুত্ব প্রদান করছে। এসময় নাসিরনগরের ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। সেই সাথে সরকারকে এসকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানান। সমাবেশ ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলের হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ে মানুষ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed