Main Menu

গোলাপগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে বৃদ্ধের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে মেন্দি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পৌরসভার ৭নং ওয়ার্ডের রনকেলী উত্তর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। এসময় গোলাপগঞ্জ বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে ছিঁড়ে মাটিতে পড়া বিদুত্যের লাইনে তড়িতাহত হন মেন্দি মিয়া। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের গাফিলতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Share





Related News

Comments are Closed