Main Menu

সিলেটে মাংসের দোকানে ১০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে মারুফ মিট হাউজ ও শামীম মিট হাউজের দু্ই দোকানীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

Share





Related News

Comments are Closed