তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানী শুরু
গোয়াইনঘাট সংবাদদাতা: দেশের অন্যতম স্থলবন্দর সিলেটের তামাবিল দিয়ে দীর্ঘ ১৫ মাস পর ভারতীয় কয়লা আমদানী শুরু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে সিলেটের আমদানীকারক প্রতিষ্ঠান রাণী এন্টারপ্রাইজের কয়লা আমদানীর মাধ্যমে পুনরায় আমদানী শুরু হয়। ফলে আমদানী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিরাজ করছে আনন্দ।
জানা গেছে, ভারতীয় আদালতে পরিবেশবাদী একটি সংগঠন কয়লা উত্তোলনের উপর একটি মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে ভারতে কয়লার কোয়ারী (খনি) থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। ফলে ভারত থেকে বাংলাদেশে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়। এ বিষয়ে দু’দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে ভারত ও বাংলাদেশে একাধিক বৈঠক হয়। এছাড়া সরকারী ভাবেও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোন সুরাহ হয়নি।
সম্প্রতি ভারতীয় আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আমদানীকারক প্রতিষ্ঠান রাণী এন্টারপ্রাইজের এলসিতে ভারতীয় ট্রাক কয়লা নিয়ে তামাবিল স্থলবন্দরে কয়লা ডিপোতে প্রবেশ করে। এ সময় বাংলাদেশে অবস্থানরত কয়লা ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিরাজ করে আনন্দ।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতীয় আদালত কয়লা উত্তোলনের পক্ষে রায় দেয়। এরপর শুরু হয় কয়লার আমদানী মূল্য নিয়ে দর কষাকষি। এ ব্যাপারে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের একটি প্রতিনিধিদল ভারতের শিলং সফর করে। সেখানে প্রতিনিধি দল ভারতীয় রপ্তানীকারক ও কাস্টমস্ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। সিলেটের কাস্টমস্ কর্তৃপক্ষের সাথেও মতবিনিময় করে গ্রুপের নেতৃবৃন্দ।
সভায় রপ্তানীকারক ও আমদানীকারকদের মধ্যে আমদানী মূল্য ৬৫ ডলার নির্ধারণে একমত হওয়ার পরে মঙ্গলবার সিলেটের কয়লা ব্যবসায়ী দীপঙ্কর দেবের রাণী এন্টারপ্রাইজের এলসিতে মেঘালয়ের কেবিএম ট্রেড ইন্টারন্যাশনাল’র মারিক বাবু কল্লার দু’গাড়ী কয়লা তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে। বুধবার সকাল থেকে গ্রুপের সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সাবেক সভাপতি হাজী দিলওয়ার হোসেন ও ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আতিক হোসেন, কয়লা ব্যবসায়ী পিন্টু চক্রবর্তী এক সভায় মিলিত হয়ে খোঁজ-খবর নেন।
গ্রুপের সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, বেশ কিছুদিন ধরে ভারতীয় কয়লা আমদানীর জন্য রপ্তানীকারকদের সাথে আমদানী মূল্য নিয়ে সভায় একমত হওয়ার পর এলসি করায় গতকাল থেকে কয়লা আমদানী শুরু হলো। এ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ কয়লা বাংলাদেশে প্রবেশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুল্ক স্টেশনগুলোও সরগরম হয়ে উঠবে বলে তার আশা।
তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান এবং তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি লিয়াকত আলী জানান, মঙ্গলবার বিকেলে ভারতীয় দু’টি ট্রাক কয়লা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed