সিলেটে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ-ভারত পাওয়ার ফ্রেন্ডশিপ কোম্পানীর (বিআইপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য-কে অবিলম্বে ‘রামপাল প্রকল্প’ সমেত বিতাড়িত করার দাবি জানিয়েছে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে আয়োজিত নাগরিকবন্ধন কর্মসুচী থেকে এ দাবি জানানো হয় ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- ভারতীয় নাগরিক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য বাংলাদেশের মাটিতে বসে জাতীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সুন্দরবন বাঁচানোর আন্দোলনে সম্পৃক্ত বিশিষ্ট নাগরিকদের নিয়ে ধৃষ্টতাপূর্ন বক্তব্য দিয়েছেন। আন্দোলনকারীদের ‘এতো পণ্ডিত’ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। যা সম্পুর্নরুপে শিষ্টাচার বহির্ভুত ও দুই দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বিরোধী।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন-এর সমন্বয়ক আব্দুল করিম কিম-এর সভাপতিত্বে নাগরিকবন্ধন কর্মসুচী পালনকালে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান জ্বালানি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ ও প্রাণী বিজ্ঞানী । রামপালবিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের অনেকে বাংলাদেশে তো বটেই, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও খ্যাতিমান এবং সম্মানিত ব্যক্তিত্ব।
বক্তারা আরও বলেন, উজ্জ্বল কান্তি ভট্টাচার্য- ভারতীয় নাগরিক, ভারত নিযুক্ত কর্মচারী, বাংলাদেশেরও একজন কর্মচারী তিনি- এর বেশি কিছু নন। এরকম একজন কর্মচারী, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবেন, অসম্মান করবেন আর তা গণমাধ্যমে প্রকাশের পর বিনা প্রতিবাদে ছেড়ে দেয়া হবে ? আমরা কী এতোই আত্মমর্যাদাহীন হয়ে পরেছি ?
বক্তারা প্রশ্ন করেন, এমন ঘটনা কি পৃথিবীর অন্য কোনো দেশে ঘটা সম্ভব ? বাংলাদেশের কোনো নাগরিক ভারতে গিয়ে সেদেশের সম্মানিত দূরের কথা, কোনো একজন নাগরিককে অসম্মান করে কথা বললে, ভারত সরকারের ও সে দেশের মানুষের প্রতিক্রিয়া কী হতো ?’
সভাপতির বক্তব্যে আব্দুল করিম কিম বলেন, উজ্জ্বল কান্তি ভট্টাচার্যের ধৃষ্টতার কারনে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব ক্ষতিগ্রস্থ হতে পারে । সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখিনি । সরকার এখন পর্যন্ত নীরব । কিন্তু সবার পক্ষ্যে নীরব থাকা সম্ভব নয়, উজ্জ্বল কান্তির ধৃষ্টতায় আমরা সংক্ষুব্ধ । তিনি আরও বলেন, অবিলম্বে এই ভারতীয় কর্মচারীকে অনভিপ্রেত বক্তব্যের জন্য জাতীর কাছে ক্ষমা চাইতে হবে । তিনি বাংলাদেশ থেকে অবিলম্বে উজ্জ্বল কান্তি ভট্টাচার্য-কে ‘রামপাল প্রকল্প’ সমেত বিতাড়িত করার দাবি জানান।
নাগরিকবন্ধন কর্মসুচীতে অন্যান্যের বক্তব্য রাখেন গণজাগরন মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, উদীচী সিলেট-এর ইন্দ্রানী সেন, সবুজ সিলেট-এর বার্তা সম্পাদক ছামির মাহমুদ, ভূমিসন্তান বাংলাদেশ-এর আশরাফুল ইসলাম, সারী বাঁচাও আন্দোলন-এর আব্দুল হাই আল হাদী, বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, চিত্রশিল্পি সত্যজিৎ চক্রবর্তী, গণসঙ্গীত শিল্পী অরুপ বাউল, ক্ষ্যাপা তারুণ্য-এর আহবায়ক মহসিন আহমদ মুহিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর বদরুল ইসলাম চৌধুরী ও সুপ্রজিৎ তালুকদার, ছাত্র ইউনিয়ন সিলেট শাখার সভাপতি দিপঙ্কর দাশ গুপ্ত, সামাজিক সংগঠন নিনাই সভাপতি ডাঃ তায়েফ আহমদ চৌধুরী, সামাজিক সংগঠক আমীন তাহমিদ, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ ‘চতুষ্ঠয়’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক শাহ শরিফুদ্দিন প্রমুখ ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed