মৌলভীবাজারে এডিসি’র বাসায় ডাকাতি
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে শহরের বনবিথি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে ৭-৮ জনের মুখোশধারী একদল ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে।
এ সময় ডাকাতরা ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, কয়েকটি মোবাইল সেটসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও ডাকাতদের ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed