Main Menu

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃস্টে রাজমিস্ত্রির মৃত্যু

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃস্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরতলীর পূর্ব শ্রীমঙ্গল এলাকায় মোঃ মতলিব মিয়া নামে এক রাজমিস্ত্রি ঘরের পিলার ঠিক করতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যান।
মতলিব মিয়া কৃষি ও রাজমিস্ত্রি কাজ করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, সংশ্লিষ্ট ওয়ার্ড এর মেম্বার আব্দুস সালাম রাজা সহ শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে লাশটি শ্রীমঙ্গল থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনে আসা শ্রীমঙ্গল থানার এস আই রফিকুল ইসলাম জানান, মৃত মতলিব মিয়া রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শাটারিং আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যান। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed