Main Menu

বদরুলের শাস্তির দাবিতে মিছিল স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম : অবিলম্বে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখা সোমবার জেলা প্রশাসকের কাছে শত শত স্বাক্ষরসহ স্মারকলিপি পেশ করেছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ।
স্মারকলিপি পেশের পূর্বে একটি মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য লক্ষী পালের সঞ্চারনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠন সিলেট জেলা শাখার সদস্য মিতা সিং, সমাজতান্ত্রিক ছাত্র ফ্র্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ, খাদিজার সহপাটি তানজিন তানি, ফারিহা, রাশি, ঝুমা প্রমুখ।
উল্লেখ্য এই দাবিতে গত এক সপ্তাহ ধরে সিলেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “ গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা শেষে সরকারি মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এই নৃৃশংস ঘটনার শিকার হলো ছাত্রীটি। এখন পর্যন্ত পুলিশ খাদিজার ঘটনার চার্জশীট দেয়নি। ফলে এই ঘটনায় একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন জাগছে মানুষের মনে। সীমা, সিমি, তনু, আফসানা, খাদিজা আর কত নাম যুক্ত হলে বন্ধ হবে এই নির্যাতন? আর কত নির্যাতন হলে নির্যাতনকারীর বিচার হবে? শিক্ষাঙ্গনের অভ্যন্তরেও যদি ছাত্রীরা নিরাপদ না হয়, তাহলে কোথায় নিরাপদ? শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলের আদৌ বিচার হবে তো ? পুলিশের এই নিস্পৃহ অবস্থা থেকে দেশে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে তাতে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগ। এটি পুঁজিবাদি পুরুষতান্ত্রিক ভোগবাদী দৃষ্টিভঙ্গির বর্হিঃপ্রকাশ। ফলে যে ভোগবাদী দৃষ্টিভঙ্গি মেয়েদের শুধু পণ্য হিসেবে তৈরি করতে চায় তার বিপরীতে মানুষ চেতনা ধারণ করার লড়াইয়ে অংশ হিসাবে বদরুলের অতি দ্রত বিচার হওয়ার প্রয়োজন।
উল্লেখিত পরিস্থিতিতে নারী সংগঠন হিসেবে আমরা উদ্ধিগ্ন। তাই আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট শহরে “বদরুলের অতি দ্রত বিচারের দাবিতে” বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে প্রচারপত্র বিলির মাধ্যমে বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করেছি। এর ভিত্তিতে আমরা আপনার কাছে স্মারকলিপি পেশ করছি। আশা করি জনগণের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করে বদরুলকে প্রচলিত আইনের আওতায় দ্রততম সময়ের মধ্যে শাস্তি প্রদান করতে উদ্যোগ গ্রহণ করবেন।”
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে দ্রত এবং কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত ককরা হয়।

Share





Related News

Comments are Closed