Main Menu

ঢাকায় গ্রেফতারকৃত নারী জঙ্গির বাড়ি সুনামগঞ্জে!

সুনামগঞ্জ প্রতিনিধি: রাজধানী ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া এক নারী জঙ্গীর ব্যাপারে তথ্য জানতে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশে বার্তা প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই নারীর নাম সুলতানা বেগম ওরফে কচি (২৫)। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের হাজি আবু বক্কর সিদ্দিক মাষ্টারের ছেলে আবুল কাসেমের স্ত্রী।
এদিকে ওই নারী জঙ্গির স্বামীর গ্রামের বাড়ি কামড়ান্দ হলেও তার পৈতৃক বাড়ি বরিশালের কোন এক উপজেলায় এবং পিতার কর্মস্থল নরসিংদী হওয়ায় সেখানেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। তাহিপুরের শশুড় বাড়ির সাথে তাদের স্বামী-স্ত্রীর প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে পারিবারীক সুত্র জানিয়েছে।
র‌্যাব ও পুলিশ সুত্রে জানা যায়, গত আগষ্ট মাসের কোন এক সময় নারী জঙ্গি সুলতানা বেগম ওরফে কচি র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় গত ১৬ আগষ্ট র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং ২৮। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ থেকে সোমবার রাতে প্রেরিত তাহিরপুর থানায় এক বার্তায় গ্রেফতারকৃত নারী জঙ্গির দেয়া ঠিকানা অনুযায়ী তার স্বামীর গ্রামের বাড়ি তাহিরপুরের কামড়াবন্দ হওয়ায় পুলিশ রাতেই ওই নারীর দেয়া তথ্যের সত্যতা খুজে পেয়েছে।
সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল একটি সুত্র মঙ্গলবার জানায়, তাহিরপুরের সিদ্দিক মাষ্টারের ছেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার পাঠ চুকিয়ে রাজধানী ঢাকার উত্তরায় শ্রেষ্ঠ ফিড লিমিটেড নামের একটি কোম্পানীতে ভেটেরিনারি ডাক্তার হিসাবে ডা. আবুল কাসেম এক্সিকিউটিভ টেকনিক্যাল এন্ড কাষ্টমার সার্ভিসে যোগদান করে বেশ কিছু দিন বরিশালে দায়িত্বপালন করেন।’
ডা. আবুল কাসেমের বড় ভাই তাহিরপুরের বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মঙ্গলবার বলেন, কাসেম পরিবারের অসম্মতিতে নরসিংদীতে বিয়ে করেছে, বিয়ের পর গত আগষ্ট মাসে আমার পিতা হজ্জে যাওয়ার সময় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে একবারই এসেছিলো।’ তিনি আরো বলেন, কাসেম ও তার স্ত্রীর সাথে আমাদের পরিবারের কারোরই কোন যোগাযোগ নেই বললেই চলে।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর মঙ্গলবার এ প্রতিবেদকে জানান, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত নারী জঙ্গির গ্রামের বাড়ি স্বামীর সুত্রে তাহিরপুরের কামড়াবন্দ হলেও ওই নারীর পৈতৃক বাড়ি বরিশালের কোন এক উপজেলায় এবং তার পিতার কর্মস্থল নরসিংদী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’

Share





Related News

Comments are Closed